সংসদে বিরোধী দলকে কোন বিষয়ে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী?
আসছে পহেলা বৈশাখে ২২ হাজার কৃষককে 'কৃষক কার্ড দেয়া হবে। 'আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে দেশের প্রায় ২ কোটি ৭৫ লক্ষ কৃষককে এই কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৯ হাজার কারিগরি শিক্ষকের হাতে উন্নত প্রযুক্তির ট্যাব সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ১ এপ্রিল সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান প্রধানমন্ত্রী।
