মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনায় ইরাকজুড়ে তোলপাড়
ইরাকের রাজধানী বাগদাদ থেকে অপহরণের শিকার হয়েছেন এক মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন। এই ঘটনায় তোলপাড় গোটা ইরাক। কিটলসনকে উদ্ধারে একত্রে কাজ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ডেল্টা ফোর্স এবং ইরাকের কাউন্টার-টেররিজম সার্ভিস।
