সংবিধান সংশোধনে সংসদে কী প্রস্তাব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী?
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। তবে নোট অব ডিসেন্ট ছাড়া যে জুলাই আদেশ রাষ্ট্রপতি দিয়েছেন সেটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার শামিল বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ৩১ মার্চ জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের সুপারিশ করেন তিনি।
