৫ টাকার জন্য হ*ত্যা: আসামিকে যে সাজা দিলেন আদালত
মাত্র ৫ টাকার জন্য খুনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার করা মামলায় আসামি মো. কাজলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। ৩১ মার্চ ঢাকার এগারো নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলামের আদালত এই আদেশ দেন। দণ্ডের পাশাপাশি আসামি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
