আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। মে মাসের ব্রেন্ট ক্রুড ফিউচার্স-এর দাম ৩.২ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারে ৩০ মার্চ সকালে তা পৌঁছায় ব্যারেলপ্রতি ১১৬.১২ ডলারে। পাশাপাশি আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স-এর দরও ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের এই মাসিক মূল্যবৃদ্ধি একটি রেকর্ড হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
