ইরানের দুর্দিনে মিলিশিয়া গোষ্ঠীগুলোর ভূমিকা কী?
ইরান ঠিক এই মুহূর্তটির জন্যই বিদেশি প্রক্সি যোদ্ধাদের প্রস্তুত করতে দশকের পর দশক ধরে শত শত কোটি ডলার ব্যয় করেছে। ইরাক থেকে শুরু করে গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বহু দেশে এক গোপন প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে। আধুনিক যুদ্ধাস্ত্র থেকে উন্নত প্রশিক্ষণ ও অর্থায়ন; প্রক্সি গোষ্ঠীর পেছনে কারি কারি অর্থ ঢেলেছে। কিন্তু আজ যখন অস্তিত্বের সংকট তখন কী করছে এই গোষ্ঠীগুলো?
