সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব বাংলাদেশি গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটি ত্যাগ করতে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
