TBS ৮টার সংবাদ, ২৪ মার্চ ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ; তেল নিয়ে শঙ্কার কারণ নেই, বললেন জ্বালানিমন্ত্রী; জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়িয়ে বিইআরসি-র প্রজ্ঞাপন জারি; জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী; ইরানের গ্যাস স্থাপনা ও পাইপলাইনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা।
