জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করা মুসল্লিরা কী বললেন?
রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটার এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ঢাকা ও এরপাশের এলাকা থেকে হাজির ধর্মপ্রাণ হাজারো মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন।
