ঈদুল ফিতরের যাত্রায় কী রেকর্ড গড়ল পদ্মা ও যমুনা সেতু?
যাত্রী পারাপার ও টোল আদায়ে আগের বছরের ঈদুল ফিরতের রেকর্ড ভেঙেছে পদ্মা সেতু ও যমুনা সেতু। ১৭-১৯ মার্চ সময়ে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায়ের রেকর্ড হয়েছে। আর ১৮ মার্চ যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপারের পাশাপাশি সর্বোচ্চ টোল আদায়ও করা হয়েছে। যার গতবছরের ঈদুল ফিতরের চেয়ে বেশি।
