মৎস্যকন্যার শ্যুটিং নিয়ে সাফার কেন উচ্ছ্বাস?
'স্পট লাইট' অনুষ্ঠানের জমজমাট আড্ডায় এবার অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী সাফা কবির। প্রাণবন্ত এই আলাপচারিতায় তিনি দর্শকদের শেয়ার করেছেন তাঁর জীবনের প্রথম ঈদ সালামি পাওয়ার স্মৃতি। এছাড়া ক্যামেরার সামনে 'অ্যাকশন' শব্দটি শুনলেই কেন তিনি আনন্দে নেচে ওঠেন, তার পেছনের মজার রহস্যও দর্শকরা জানতে পারবেন এই পর্বে।
