প্রকৃতির বিস্ময় ক্রোয়েশিয়ার প্লিটভাইস হৃদ
১৬টি হ্রদ এবং অসংখ্য জলপ্রপাত নিয়ে গঠিত প্লিটভাইস হ্রদ (Plitvice Lakes) প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। ক্রোয়েশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম জাতীয় উদ্যান এটি। ১৯৭৯ সালে এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং জলপ্রপাতগুলোর কারণে ইউনেস্কো (UNESCO) বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় প্লিটভাইস হ্রদ (Plitvice Lakes)। এখানকার উঁচু-নিচু জলপ্রপাতগুলো যেকোনো পর্যটকের জন্য এক স্বপ্নরাজ্যের মতো।
