রিলা মঠ; শতবর্ষের বুলগেরীয় সংস্কৃতির ধারক
রিলা মঠ; বুলগেরিয়ার রিলা পর্বতমালার উপত্যকায় অবস্থিত; যা দেশটির বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং প্রধান আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। দশম শতাব্দীতে প্রতিষ্ঠিত এই মঠ বুলগেরিয়ান সংস্কৃতি, ধর্ম ও জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে পরিচিত। এটি অনন্য স্থাপত্য, দেয়ালচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
