অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, প্রচলিত আইন জানা সচেতন নাগরিকের অধিকার ও দায়িত্ব। বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। আসন্ন ঈদে বাস কাউন্টার থেকে যদি কেউ বাড়তি ভাড়া নেয় তবে সরাসরি জানাবেন, ডিএমপি ব্যবস্থা নিবে। ১৭ মার্চ রাজধানীর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এছাড়া ব্রিফিং এর আগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার গাবতলি বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
