মধ্যরাতে উত্তরায় যে কারণে রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ১৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে রিকশাচালক ও স্থানীয়দের বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
