চীনের সবচেয়ে বড় রাজনৈতিক বৈঠকে কী হলো?
আনপ্রেডিকটেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে পুরো বিশ্ব পরিস্থিতিই এখন অনিশ্চিত। শুল্ক যুদ্ধের ইতি না টেনেই মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধ শুরু করেছেন তিনি। পুরো বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যে তখন অনেকটা চুপিসারেই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ National People's Congress (NPC) আয়োজন করেছে চীন। যেখানে আইন প্রণয়ন থেকে শুরু করে সংবিধান সংশোধন এমনকি বাজেট অনুমোদন হবে। যার ওপর নির্ভর করছে চীনের ভবিষ্যৎ। অস্থির এই বিশ্বে ভবিষ্যতে টিকে থাকতে কোন কৌশল নিচ্ছে শি জিনপিং সরকার?
