বগুড়ায় উদ্বোধনের আগেই ধসে পড়েছে সরকারি ভবনের ছাদ
বগুড়ায় উদ্বোধনের আগেই ধসে পড়েছে পৌর পার্কে নির্মাণাধীন ব্যায়ামাগার ভবনের ছাদ। ছাদ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই তা ধসে পড়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে ঠিকাদার বলছেন, খুঁটির গোড়া থেকে মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
