নতুন সুপ্রিম লিডার মোজতবাকে সমর্থন দিলো কি ইরানবাসী?
২৮ ফেব্রয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়। এরপর খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নতুন নেতা ঘোষণা করা হয়। যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে দেখা করতে না পারলেও রাজধানী তেহরানে জড়ো হয়ে মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানিরা। তারা নিহত খামেনি ও নতুন নেতার ছবি হাতে মিছিলে শরিক হন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন।
