বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কী বললো চীনা রাষ্ট্রদূত?
ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রথম তিন সপ্তাহেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে।
