ইরানের ক্ষমা প্রার্থনা ও হামলার হুমকি কী বার্তা দিচ্ছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মুখে পাল্টা আঘাত হানার পর প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিন্তু এর পরপরই প্রেসিডেন্টের মন্তব্যের সঙ্গে দ্বিমত থাকার কথা জানিয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে দেশটির শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। তারা জানিয়েছে, যদি প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করা হয়, তবে তেহরান হামলা অব্যাহত রাখবে।
