নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজিরার সমন জারি কেন?
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৮ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
