ডেটা সেন্টার এখন যুদ্ধের লক্ষ্যবস্তু কেন?
প্রথাগত যুদ্ধে লক্ষ্যবস্তু থাকে সামরিক ঘাঁটি কিংবা তেলের খনি। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত যুদ্ধের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত ১ মার্চ আরব আমিরাতে আমাজন বা AWS (Amazon Web Services)-এর ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা বিশ্বকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
