ক্ষেপণাস্ত্র সংকটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতি কি দুর্বল হচ্ছে?
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের মধ্যে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিএনএন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক ল্যান্ড-অ্যাটাক ক্ষেপণাস্ত্র এবং এসএম-৩ ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে। আগামী ২৪ ঘণ্টায় কমে আসার এই মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
