ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। টানা হামলা–পাল্টা হামলা, শীর্ষ নেতাদের মৃত্যুর দাবি এবং বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। বিশ্বের প্রভাবশালী দেশগুলো একে একে নিজেদের অবস্থান জানাচ্ছে। কেউ সরাসরি নিন্দা করছে, কেউ সতর্ক সমর্থন দিচ্ছে, আবার কেউ ভবিষ্যতে জড়িত হওয়ার ইঙ্গিতও দিয়েছে।
