আকাশসীমা বন্ধ: বিমানবন্দরগুলোর পরিস্থিতি কতটা সংকটাপন্ন?
মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎই যেন অস্বাভাবিক নিস্তব্ধতা। একের পর এক ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ, বিমান ঘুরে যাচ্ছে অন্য পথে। বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও কমেছে ব্যস্ততা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই পাল্টে যায় মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলোর চিরচেনা দৃশ্য।
