ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ?
২০২৫ সালে ইসরায়েল-ইরানের ১২ দিনের যুদ্ধে অস্থির হয়ে উঠেছিল জ্বালানি তেলের বাজার। স্পর্শ করেছিল ব্যারেলপ্রতি ৮০ ডলারের ঘর। এই দফায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর সেই অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরানের পাল্টা হামলায় অস্থির এখন গোটা মধ্যপ্রাচ্য। ইঙ্গিত মিলছে দীর্ঘস্থায়ী সংঘাতের। যা বিশ্ববাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিষিয়ে তুলতে পারে বহু মানুষের জীবন।
