ইরানের পাল্টা হামলায় কতটা ক্ষতি হলো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের?
মধ্যপ্রাচ্যে একক আধিপত্যের পথে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একমাত্র বাধা ছিল ইরান। মধ্যপ্রাচ্যের বাকি নেতারা ওয়াশিংটনকে কুর্নিশ করে চললেও ব্যতিক্রম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সম্রাজ্যবাদ ও ইসরায়েলের ঘোর বিরোধী এই নেতাকেই এবার হত্যা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জীবন দিলেও লড়াইয়ের এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন খামেনি।
