লক্ষ্মীপুরে সংঘর্ষের জেরে সড়ক অবরোধ; আহত কত?
অটোরিকশা চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক চার ব্যক্তিকে উদ্ধার করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ঘটেছে। এ সময় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে প্রায় ৪ ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।
