টিসিবির ট্রাক: ক্যামেরা দেখে সটকে পড়া ব্যক্তিরা কারা?
রমজান মাসে স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির জায়গা হওয়ার কথা ছিল টিসিবির ট্রাক। কিন্তু মাঠপর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কিছু ব্যক্তি বিশেষ ক্ষমতাবলে একই ট্রাক থেকে তিনবার নিত্যপণ্য নিচ্ছেন ; ক্যামেরার মুখোমুখি হতেই তারা সরে যান। লাইনে দাঁড়ানো মানুষের দাবি—কেউ নিয়ম মেনে একবারও পণ্য পাচ্ছেন না, আবার কেউ অজানা প্রভাব খাটিয়ে বারবার সংগ্রহ করছেন টিসিবির এসব পণ্য। অনিয়মের অভিযোগে জড়িতদের অস্পষ্ট জবাব আরও প্রশ্ন তৈরি করছে। বঞ্চিতদের একটাই দাবি—সুষ্ঠু বণ্টন নিশ্চিত করে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
