আগুনে পুড়ে ছাই ৩০টি ট্যুরিস্ট জিপ
কক্সবাজারের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি ট্যুরিস্ট জীপ ও বেশ কিছু বসত বাড়ি। এছাড়া এ ঘটনায় দগ্ধ ১৫ জনের মধ্যে ৯ জনকে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
