পিলখানা হত্যাকাণ্ড: ১৭ বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনের মামলা
বিডিআর বিস্ফোরক আইনের মামলায় আসামির সংখ্যা বাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন। তিনি টিবিএসকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ফজলে নূর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী এবং স্থানীয় আওমালীগ নেতা-কর্মীদের নাম সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে। আইনে তাদের অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।
