লুটপাটের অর্থনীতি থেকে মুক্তির উপায় কী?
শেখ হাসিনার আমলে ব্যাংকিং খাতে চরম লুটপাটের রাজত্ব কায়েম হয়। অভিযোগ আছে, এই লুটপাটের নেতৃত্বে ছিলেন 'দরবেশ' খ্যাত বেক্মিমকো গ্রুপের সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ফলে মোট ব্যাংক ঋণের প্রায় ৪০% ই এখন খেলাপি হয়ে পড়েছে। অন্যদিকে, ড. ইউনূসের দেড় বছরে ব্যাংকিং খাতে কিছুটা শৃংখলা ফিরলেও অর্থনীতির অধিকাংশ সূচক ছিল ক্রম-অবনতিশীল। 'মব'-এর কারণে বেসরকারী বিনিয়োগকারীরা ছিলেন শঙ্কিত, ভাটা পড়েছে কর্মসংস্থানে। সেই সঙ্গে বেড়েছে দারিদ্রও। এ অবস্থায় অর্থনীতিকে টেনে তোলার উপায় কী? বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক ড. বিরূপাক্ষ পাল। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
