শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে প্রার্থীদের মনোনয়ন জমা কবে?
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগের নিয়মেই সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিল, ৫ মার্চ যাচাই-বাছাই। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই নির্বাচনেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। ২৪ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি।
