ফ্যামিলি কার্ডের মাধ্যমে কত টাকা পাবেন সুবিধাভোগীরা?
আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথম ধাপে ১৪টি উপজেলায় কার্যক্রম চালু হবে; পর্যায়ক্রমে সব উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 'ফ্যামিলি কার্ড' বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
