চেতনানাশক পানি খাইয়ে গহনা-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই
চোখে-মুখে ভয়ের লেশমাত্র নেই। একেবারে স্বাভাবিকভাবে রাস্তায় হেঁটে চলা এই নারীকে দেখে বোঝার উপায় নেই তিনি একজন খুনি। রাজধানীর বিভিন্ন থানায় তার নামেই আছে পাঁচটি মামলা। ১৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় চেতনানাশক ওষুধ খাওয়ার কারণে আয়েশা আক্তার নামে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়। তদন্তে নেমে ওই বাসার গৃহকর্মী বিলকিসকে সন্দেহ করে পিবিআই। আয়েশা আক্তারের মৃত্যুর পর পালিয়ে গিয়েছিলেন বিলকিস। তবে অভিযান চালিয়ে বিলকিসসহ দুজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পিবিআই।
