শুল্কের নামে আদায় করা অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র?
গত বছর বিশ্ব বাণিজ্যে একরকম সুনামি বইয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের খেয়াল খুশি মতো শুল্কারোপ করেছেন বিভিন্ন দেশের ওপর। বিশ্বনেতাদের বশে আনতে অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন শুল্ককে। ট্রাম্পের সেই অস্ত্রই এখন বাতিল করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে এতে দমে যাননি ট্রাম্প। পরক্ষণেই প্রায় সব আমদানির ওপর ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের নতুন এই বৈশ্বিক শুল্ক কতটা কাজে দেবে? চলুন বুঝে আসা যাক।
