কল্পকাহিনীকে হার মানাচ্ছে চীনের রোবট শিল্প!
হাতে অ্যাসল্ট রাইফেল, নিখুঁত লক্ষ্যভেদ আর মানুষের মতো চলাফেরা। ইন্টারনেটে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবটরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। দাবি করা হচ্ছে, চীন তাদের সেনাবাহিনীতে এই রোবট সৈন্যদের অন্তর্ভুক্ত করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। কিন্তু এই ভিডিওটি কি আসলেও সত্যি?
