ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামাবে না ইরান: খামেনি
এতদিন গোপনে ইরানের ইসলামি শাসন ব্যবস্থার পতনে কলকাঠি নাড়লেও এখন প্রকাশ্যেই সেটা বলে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়ার। এমন প্রেক্ষাপটে উত্তেজনা নিরসনে গত কিছুদিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে দু'দেশের প্রতিনিধিরা। এবার সেই আলোচনার মাঝেই ট্রাম্পকে তুলোধুনো করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছুড়ে দিয়েছেন কঠিন এক চ্যালেঞ্জ।
