একই পরিবারের তিন রাষ্ট্রনেতা কারা?
রাজার ছেলে রাজা হবে; রাজতন্ত্রে এটাই নিয়ম। কিন্তু যখন গণতন্ত্রের প্রশ্ন আসে তখন? গণতন্ত্রে এ দৃশ্য হরহামেশায় দেখা যায় না। সমভ্রান্ত রাজনৈতিক পরিবার থেকে উঠে এলেও গণতন্ত্রে রাষ্ট্রনেতা হওয়ার কোনো গ্যারান্টি নেই। যোগ্যতার সব মানদণ্ডে লেটার মার্ক তুলতে হয়। গ্রহণযোগ্যতার পরীক্ষা দিতে হয় নিজ দলে। আস্থা অর্জন করতে হয় জনগণের। নিজে জেতার সঙ্গে দলকে জেতাতে হয়।
