বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
ইরানের ইসলামি সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করেছেন লাখো মানুষ। প্রয়াত শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির আহ্বানে শনিবার 'গ্লোবাল ডে অব অ্যাকশন' বা বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমে আসেন প্রবাসী ইরানি ও সমর্থকরা।
