স্বাধীনতার বিরোধিতা করেও যেভাবে জামায়াতের উত্থান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে, তা আগে আর কখনোই পায়নি। বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। সেই ইতিহাসকে সঙ্গে নিয়েই এবার বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত। কীভাবে উত্থান হলো এ দলটির? বিবিসি বাংলার এক প্রতিবেদন তুলে ধরা হয়েছে বিষয়টি।
