ম্পের গ্রিন সিগনালের অপেক্ষা, যেকোনো মুহূর্তে ইরানে হামলা
গত কয়েকমাস যাবত ক্রমাগত চাপ দিয়েও টলানো যায়নি ইরানকে। যুক্তরাষ্ট্রের কঠোর চাপের মুখেও নথি স্বীকার করেনি আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন। রাজি হয়নি যুক্তরাষ্ট্রের শর্ত মানতে। এমন প্রেক্ষাপটে আঙুল বাঁকা করার কথা ভাবছেন ট্রাম্প। ট্রিগারে আঙুল রেখে ইরানকে শেষবারের মতো সমঝোতার সুযোগ দিয়েছেন তিনি। বাতলে দিয়েছেন সমাধানের পথ। জানিয়েছেন- খামেনির পতনেই সকল সমস্যার সমাধান।
