TBS ৮টার সংবাদ, ১২ ফেব্রুয়ারি ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা; ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না, ঘোষণা তারেক রহমানের; কেন্দ্র দখল, হামলা ও অনিয়মের অভিযোগ এনসিপির; এই নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা; বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ৭ রাজ্যে কড়া নজরদারি।
