ভোট দিতে ঘুরলেন ৪টি কেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রদান করতে এসে কেন্দ্র খুঁজে পাচ্ছিলেন না বলে অভিযোগ করছিলেন এক নারী ভোটার। মোহাম্মদপুরে ৩ টি কেন্দ্রে ২ ঘণ্টা সময় অতিবাহিত করার পর চতুর্থ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুরের ভোটার কবিতা দে।
