বাংলাদেশের নির্বাচনকে যেভাবে দেখছে বিশ্ব
বাংলাদেশের নির্বাচন এবার শুধু দেশের সীমানার ভেতরে সীমাবদ্ধ কোনো রাজনৈতিক আয়োজন নয়-এটি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে শুরু করে মানবাধিকার- সবকিছুর সঙ্গেই জড়িয়ে গেছে ১২ ফেব্রুয়ারির ভোট। আলজাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, দ্য ডনসহ প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ।
