নির্বাচনে জয়ী হলে কী করবেন? ডয়চে ভেলেকে তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তাঁরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন। জার্মানির সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
