‘Board of Peace’ এ পাকিস্তানের ভূমিকা কতটা স্পষ্ট?
গাজা উপত্যকায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স (ISF) এর অংশ হিসেবে সেনা পাঠানোর পক্ষে পাকিস্তানের অধিকাংশ মানুষ। গ্যালাপ পাকিস্তানের এক নতুন জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ পাকিস্তানি এই প্রস্তাবকে সমর্থন করছেন। তবে এই সমর্থনের পাশাপাশি জনমনে রয়েছে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা। গাজায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত 'Board of Peace' (BOP) এ পাকিস্তানের সেনাদের ভূমিকা ঠিক কী হবে? তারা সেখানে কোন দায়িত্ব পালন করবেন? এই বিষয়ে অনেকের ধারণা এখনও অস্পষ্ট।
