ভাইকে বাঁচাবেন? নাকি বিচারের কাঠগড়ায় ঠেলে দেবেন চার্লস?
জেফরি এপস্টাইন নথি ফাঁস হতেই খুলে গেছে প্যান্ডোরার বক্স। খসে পড়ছে মুখোশের আড়ালের আসল চেহারা। যৌন কেলেঙ্কারিসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডে ফেঁসে যাচ্ছেন বিখ্যাতসহ মানুষ। সেই ঘৃণিতদের দলে নাম এসেছে ব্রিটিশ রাজপরিবারের অন্যতম সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের। এতেই মুখ লোকানোর অবস্থা রাজা তৃতীয় চার্লসের। নিজ ভাইয়ের এমন কাণ্ডে চরম বিব্রত তিনি। এ অবস্থায় অ্যান্ড্রুকে বাঁচাবেন নাকি বিচারের কাঠগড়ায় ঠেলে দেবেন চার্লস- ওঠেছে সেই প্রশ্নও।
