বন্দর পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে?
চট্টগ্রাম বন্দর-দেশের অর্থনীতির লাইফলাইন। কিন্তু টানা ধর্মঘটের কারণে দেশের প্রধান এই বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল ১৪২টি জাহাজ, আর ইয়ার্ডে জমে ছিল ৪১ হাজারের বেশি কন্টেইনার। ফলে প্রতিদিন কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।
