ভোটারদের কী বার্তা দিলেন রুমিন ফারহানা?
ভোটকেন্দ্র দখলে রাখার মতো গুন্ডা বাহিনী নেই জানিয়ে সকাল-সকাল কেন্দ্রে না গেলে ভোট মিস হয়ে যেতে পারে বলে ভোটারদের সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ৯ ফেব্রুয়ারি বিকালে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় নির্বাচনি পথসভায় এ সতর্কবার্তা দেন তিনি।
